রাজভবনে আজ নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিচ্ছেন আর এন রবি

রাজভবনে আজ নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিচ্ছেন আর এন রবি

নআজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন আর এন রবি। সকাল সাড়ে ১১টায় রাজভবনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে রাজভবনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব নিতে গতকাল বুধবার বিকেলেই কলকাতায় এসে পৌঁছান আর এন রবি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দমকলমন্ত্রী সুজিত বসু, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযুষ পান্ডে। বিমানবন্দর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তিনি সরাসরি রাজভবনে পৌঁছান।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজভবনে সাজ সাজ রব। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রায় ২০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন রাজ্যপালের সঙ্গে তাঁর পরিবারের সদস্য এবং বেশ কয়েকজন পদস্থ আধিকারিকও কলকাতায় এসেছেন। অন্যদিকে, রাজ্যের বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস গতকাল বিকেলেই কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। যাত্রাকালে বিমানব্ন্দরে তাঁকেও শুভেচ্ছা জানান দমকলমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *