ইরানে স্কুলছাত্রীদের মৃত্যু: মার্কিন লক্ষ্য নির্ধারণে ভুলের চাঞ্চল্যকর তথ্য

ইরানে স্কুলছাত্রীদের মৃত্যু: মার্কিন লক্ষ্য নির্ধারণে ভুলের চাঞ্চল্যকর তথ্য

ইরানের মিনাব কাউন্টির শাজারা তায়েবে এলিমেন্টারি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার নেপথ্যে মার্কিন সামরিক বাহিনীর মারাত্মক ভুল থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা ‘ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি’র সরবরাহ করা পুরনো ও ত্রুটিপূর্ণ টার্গেট কোডিংয়ের কারণে এই বিপর্যয় ঘটে। সামরিক ঘাঁটির পরিবর্তে ভুলবশত স্কুল ভবনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘটিত এই প্রাণঘাতী হামলায় ১৬০ জনেরও বেশি স্কুলছাত্রী নিহত হয়। তদন্তকারীদের মতে, লক্ষ্য নির্ধারণের সময় ব্যবহৃত স্থানাঙ্ক বা কো-অর্ডিনেটগুলো যথাযথভাবে যাচাই করা হয়নি। আল জাজিরার তথ্য অনুযায়ী, একটি মার্কিন টোমাহক ক্রুজ মিসাইল সরাসরি স্কুল ভবনে আঘাত হানলে সেটি ধসে পড়ে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, স্কুলটি একটি সামরিক ব্লকের পাশে অবস্থিত হলেও সেখানে সাধারণ মানুষের প্রবেশের জন্য আলাদা ব্যবস্থা ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই হামলার দায় অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এই হামলা ইরান নিজেই চালিয়ে থাকতে পারে এবং টোমাহক মিসাইল বিশ্বের অনেক দেশই ব্যবহার করে। তবে তদন্তকারী কর্মকর্তাদের মতে, গোয়েন্দা তথ্যের ভুলে স্কুলটিকে শত্রুঘাঁটি হিসেবে চিহ্নিত করাই ছিল এই ট্র্যাজেডির মূল কারণ। বর্তমানে মার্কিন সামরিক কমান্ড এই গুরুতর গাফিলতির বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *