“সংসদ কি তবে পার্টি অফিস?” অনাস্থা বিতর্কে রাহুলের বক্তব্যে তৃণমূলের জোরালো সমর্থন

“সংসদ কি তবে পার্টি অফিস?” অনাস্থা বিতর্কে রাহুলের বক্তব্যে তৃণমূলের জোরালো সমর্থন

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিতর্কে শাসক শিবিরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। বুধবার সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, সংসদকে দলীয় কার্যালয়ে পরিণত করা হচ্ছে। সায়নী স্পষ্ট জানান, বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করে সংসদীয় গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে।

বিতর্কে অংশ নিয়ে সায়নী বলেন, রেল বাজেট বাতিল বা মধ্যরাতে বিল পেশের মতো ঘটনায় সংসদীয় রীতি লঙ্ঘিত হচ্ছে। রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অখিলেশ যাদবদের কোনো উদ্ধৃতি দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, অথচ শাসক ঘনিষ্ঠদের ক্ষেত্রে নিয়ম শিথিল থাকছে। বিরোধীদের অধিকার হরণ করা হলে জনস্বার্থে লড়াই চালানো আসাম্ভব হয়ে পড়বে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, অনাস্থা প্রস্তাবের দ্বিতীয় দিনে ভোটাভুটিতে বিরোধীরা পরাজিত হলেও রাহুল গান্ধী পাল্টা অভিযোগে সরব হন। তিনি জানান, লোকসভা কোনো নির্দিষ্ট দলের নয়, বরং সমগ্র দেশের; কিন্তু সেখানে পরিকল্পিতভাবে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। পাল্টা জবাবে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ এই প্রস্তাবকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে একে বিরোধী নেতাদের অহংকারের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *