গ্যাস সঙ্কটে বির্পযস্ত তমলুক বর্গভীমা মন্দির, ২১ মার্চ থেকে ভক্তদের প্রসাদ বিতরণ বন্ধ

গ্যাস সঙ্কটে বির্পযস্ত তমলুক বর্গভীমা মন্দির, ২১ মার্চ থেকে ভক্তদের প্রসাদ বিতরণ বন্ধ

ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশজুড়ে দেখা দিয়েছে তীব্র বাণিজ্যিক গ্যাস সঙ্কট। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী সতীপীঠ তমলুক বর্গভীমা মন্দিরে। রান্নার গ্যাসের জোগান অনিয়মিত হয়ে পড়ায় মন্দির কর্তৃপক্ষ আগামী ২১ শে মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য প্রসাদ বা ভোগ বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাসের বুকিং ও সরবরাহ নিয়ে বড় ধরনের সমস্যা তৈরি হওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এমনকি যারা আগে থেকে ভোগের বুকিং করেছিলেন, তাদেরও ফোন করে অপারগতার কথা জানানো হচ্ছে। মন্দিরের নিয়মিত পুজো ও মায়ের ভোগ নিবেদন চালু থাকলেও, সাধারণ পুণ্যার্থীদের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা এই সিদ্ধান্তে হতাশ প্রকাশ করেছেন। তাদের দাবি, সরকার বা প্রশাসন দ্রুত গ্যাসের সমস্যার সমাধান করলে পুনরায় প্রসাদ বিতরণ শুরু করা সম্ভব হবে। মন্দির কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে, গ্যাসের জোগান স্বাভাবিক হওয়া মাত্রই ভক্তদের জন্য পুনরায় ভোগের ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, একই সমস্যার কারণে বাগবাজারের মায়ের বাড়িতেও ৩ মার্চ থেকে প্রসাদ বিতরণ বন্ধ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *