শর্ত মানলে যুদ্ধ থামাবে তেহরান মার্কিন ও ইজরায়েলি হামলার মুখে বড় ঘোষণা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

শর্ত মানলে যুদ্ধ থামাবে তেহরান মার্কিন ও ইজরায়েলি হামলার মুখে বড় ঘোষণা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় বিধ্বস্ত ইরান এবার যুদ্ধবিরতির ইঙ্গিত দিল। পশ্চিম এশিয়া জুড়ে চলা চরম উত্তেজনার মাঝেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়েছেন যে তেহরান যুদ্ধ থামাতে প্রস্তুত, তবে তার জন্য তিনটি সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আমেরিকা ও ইজরায়েল যদি ইরানের শর্ত মেনে নেয়, তবেই লড়াই থামাবে তেহরান। সেই সঙ্গে আরব উপসাগরীয় দেশগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও বন্ধ রাখা হবে। রাশিয়ার ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর এই অবস্থান নিয়েছেন বলে জানান তিনি। যুদ্ধ থামানোর জন্য ইরানের দেওয়া প্রধান শর্তগুলো হলো— ইরানের ‘বৈধ অধিকার’ স্বীকৃতি দেওয়া, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে কোনো আগ্রাসন হবে না মর্মে আন্তর্জাতিক গ্যারান্টি নিশ্চিত করা।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি চাইলে যেকোনো সময় এই যুদ্ধ থামাতে পারেন। তবে তাঁর দাবি, ইরানে আর আক্রমণ করার মতো তেমন কিছু অবশিষ্ট নেই এবং দেশটি এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে। ট্রাম্প স্পষ্ট করেছেন যে পুরোপুরি শান্তি না ফেরা পর্যন্ত এই সংঘাত শেষ হবে না। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত জটিল, কারণ বৃহস্পতিবার সকালেও দুই দেশ একে অপরের ওপর হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্টের এই প্রস্তাবের পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মোড় কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *