মিশরে স্কুবা ডাইভিংয়ের সময় নারী পর্যটককে অশালীন স্পর্শ, চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল

মিশরে স্কুবা ডাইভিংয়ের সময় নারী পর্যটককে অশালীন স্পর্শ, চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল

মিশরের হুরঘাদায় স্কুবা ডাইভিং করতে গিয়ে চরম হেনস্থার শিকার হয়েছেন রাশা মেডিয়েন নামে এক নারী পর্যটক। পেশায় ট্রাভেল ইনফ্লুয়েন্সার ওই তরুণী একা ভ্রমণে বেরিয়ে সমুদ্রের গভীরে ডাইভিং প্রশিক্ষকের সহায়তা নিচ্ছিলেন। সেই সুযোগে প্রশিক্ষক তরুণীর হাত, কোমর এবং পায়ে অশালীনভাবে স্পর্শ করেন বলে অভিযোগ উঠেছে।

পুরো ঘটনাটি তরুণীর ক্যামেরায় ধরা পড়ে এবং পরবর্তীতে তিনি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, প্রশিক্ষক নিরাপত্তার অজুহাতে তরুণীকে বারবার আপত্তিকরভাবে কাছে টেনে নিচ্ছেন। রাশা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে সরিয়ে দিলেও জলের তলায় তার এই অপেশাদার ও কুরুচিকর আচরণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই ওই প্রশিক্ষণ কেন্দ্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সমুদ্রের গভীরে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তির এমন আচরণে নারী পর্যটকদের একা ভ্রমণের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

View this post on Instagram

A post shared by Rasha Mediene | Luxurious Nomad ✈️ (@roam.with.rasha)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *