ভারতসহ ১৬টি দেশের বিরুদ্ধে আমেরিকার বাণিজ্য তদন্ত, বাড়তে পারে আমদানি শুল্ক

ভারতসহ ১৬টি দেশের বিরুদ্ধে আমেরিকার বাণিজ্য তদন্ত, বাড়তে পারে আমদানি শুল্ক

ভারত, চীন ও জাপানসহ ১৬টি বন্ধুপ্রতিম দেশের বিরুদ্ধে বাণিজ্যিক নিয়মভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির জানান, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত অভ্যন্তরীণ উৎপাদন এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার মাধ্যমে বিশ্ববাজারে সস্তায় পণ্য ছড়িয়ে দেওয়ার মতো অন্যায্য বাণিজ্যিক আচরণের অভিযোগ তুলেছে হোয়াইট হাউস।

তদন্তের তালিকায় ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ অংশীদাররাও রয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই দেশগুলোর উৎপাদন ক্ষমতা আন্তর্জাতিক চাহিদার তুলনায় অস্বাভাবিক, যা আমেরিকার অভ্যন্তরীণ শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। নিয়মভঙ্গ প্রমাণিত হলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন করে চড়া আমদানি শুল্ক আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রির।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো আমেরিকার বাণিজ্য ঘাটতি কমানো এবং দেশীয় উৎপাদন সুরক্ষিত রাখা। সম্প্রতি সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর বিকল্প পথে এই তদন্তপ্রক্রিয়া চালানো হচ্ছে। আগামী ১৫০ দিনের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ওয়াশিংটন, যার ওপর ভিত্তি করেই পরবর্তী শুল্ক নীতি নির্ধারিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *