সংসদে তারেক রহমানের প্রথম ভাষণ, জিয়া-খালেদাকে শ্রদ্ধা জানালেও ব্রাত্য বঙ্গবন্ধুর অবদান

সংসদে তারেক রহমানের প্রথম ভাষণ, জিয়া-খালেদাকে শ্রদ্ধা জানালেও ব্রাত্য বঙ্গবন্ধুর অবদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়েছে সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতা হিসেবে নিজের প্রথম ভাষণে প্রধানমন্ত্রী ও বিএনপি সুপ্রিমো তারেক রহমান তাঁর প্রয়াত পিতা জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত মাতা খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রবীণ নেতা খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

ভাষণে তারেক রহমান ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনের শহিদদের স্মরণ করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে নীরব ছিলেন। একটি প্রসঙ্গের খাতিরে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলেও, প্রথা ভেঙে তাঁর প্রতি কোনো আনুষ্ঠানিক শ্রদ্ধা জানাননি তিনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করে তাঁর শাসনামলকে ‘ফ্যাসিস্ট’ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী।

সংসদীয় রীতি অনুযায়ী সচরাচর শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানানোর রেওয়াজ থাকলেও এবারের অধিবেশনে তার ব্যতিক্রম পরিলক্ষিত হয়েছে। পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আসন্ন ভাষণে ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মরণের বিষয়টি এখন রাজনৈতিক মহলে বিশেষ কৌতূহলের কেন্দ্রে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *