নিখোঁজ ভারতীয় নাবিকরা হরমুজ প্রণালীতে ভারতগামী বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালাল ইরান

নিখোঁজ ভারতীয় নাবিকরা হরমুজ প্রণালীতে ভারতগামী বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালাল ইরান

সংযুক্ত আরব আমিরশাহী থেকে গুজরাটের কান্দলা বন্দরে আসার পথে হরমুজ প্রণালীতে ভয়াবহ ড্রোন হামলার মুখে পড়ল ভারতগামী বাণিজ্যিক জাহাজ ‘ময়ূরী নারী’। এই ঘটনায় জাহাজটিতে থাকা তিনজন নাবিক এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতিমিধ্যেই কড়া বিবৃতি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

প্রাথমিক সূত্রে খবর, জাহাজটিতে মোট ২৬ জন নাবিক ছিলেন। হামলার পর ওমান নেভি ও থাইল্যান্ড রয়্যাল নেভির তৎপরতায় ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৩ জনের খোঁজে জোরদার তল্লাশি চলছে। থাইল্যান্ড রয়্যাল নেভির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আক্রমণের নির্দিষ্ট ধরণ এখনও স্পষ্ট নয়, তবে উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাণিজ্যিক জাহাজগুলোর ওপর এই ধরণের অতর্কিত হামলা বন্ধ করার জন্য আন্তর্জাতিক মহলে আর্জি জানিয়েছে নয়াদিল্লি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কার মাঝেই ইরানের রেভোলিউশনারি গার্ডস বা আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছিল যে, এই পথ দিয়ে তারা কোনো তেলবাহী জাহাজ যেতে দেবে না। ইরানের এই অবস্থানের পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকাও। এই উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ভারতগামী জাহাজে হামলার ঘটনাটি পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *