জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে বৈঠকে ভারত; তৎপর বিদেশমন্ত্রক

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে বৈঠকে ভারত; তৎপর বিদেশমন্ত্রক

পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন পরিস্থিতির জেরে ভারতের জ্বালানি নিরাপত্তা ও হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজের যাতায়াত নিয়ে উদ্বেগ বাড়ছে। এই সংকট কাটাতে সরাসরি তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে মোদী সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতের ‘এনার্জি সিকিউরিটি’ সুনিশ্চিত করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে তিন দফায় বিস্তারিত আলোচনা করেছেন।

জ্বালানি জোগানের পাশাপাশি ইরানে অবস্থানরত প্রায় ৯ হাজার ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিয়েও নয়াদিল্লি বিশেষ তৎপর। গত ২৪ ফেব্রুয়ারি সরকারি সতর্কবার্তা জারির পর অনেক শিক্ষার্থী ও পর্যটক দেশে ফিরেছেন। যারা এখনও সেখানে আটকে আছেন, তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে মন্ত্রক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষের ঘটনায় ভারতকে জড়ানোর অপচেষ্টাকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে দিল্লি। বিদেশমন্ত্রকের সাফ কথা, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার ইতিহাস আড়াল করতেই পাকিস্তান ভিত্তিহীন অভিযোগ তুলছে। আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে পাকিস্তানের এই ধরনের মন্তব্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *