সিলিন্ডার সংকটে উত্তাল সংসদ রান্নার গ্যাসের দাবিতে থালা বাটি বাজিয়ে নজিরবিহীন প্রতিবাদ তৃণমূলের মহিলা সাংসদদের

সিলিন্ডার সংকটে উত্তাল সংসদ রান্নার গ্যাসের দাবিতে থালা বাটি বাজিয়ে নজিরবিহীন প্রতিবাদ তৃণমূলের মহিলা সাংসদদের

সংসদে রান্নার গ্যাসের তীব্র সংকট ও আকাশছোঁয়া দাম নিয়ে নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল দেশ। বৃহস্পতিবার লোকসভায় বাজেট ও নীতি নির্ধারণী আলোচনার মাঝেই হঠাৎ থালা-বাটি এবং চামচ বাজিয়ে প্রতিবাদ শুরু করেন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। ইরান, ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের প্রভাবে দেশের রান্নাঘরে তৈরি হওয়া অস্থিরতা এবার সরাসরি আছড়ে পড়ল সংসদীয় বিতর্কে।

বিজেপি সাংসদ জগদম্বিকা পাল যখন অধিবেশনে বক্তব্য রাখছিলেন, তখন তৃণমূলের প্রতিভা মণ্ডল, জুন মালিয়া, মহুয়া মৈত্র, সায়নী ঘোষ এবং মালা রায়রা বাসন বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, বিশ্বজুড়ে চলা এই কঠিন সময়ে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আন্দোলনের নামে রাজনীতি করে এই সমস্যার সমাধান সম্ভব নয়।

তৃণমূল নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী আগে থেকেই অবগত ছিলেন, তবুও কোনো আগাম প্রস্তুতি নেওয়া হয়নি। নোটবন্দির মতো সাধারণ মানুষকে আবার লাইনে দাঁড় করানোর পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সরকারের পররাষ্ট্রনীতিকে কাঠগড়ায় তুলে বলেন, জ্বালানি নিরাপত্তা নিয়ে আপস করার কারণেই আজ পেট্রল ও গ্যাসের এই তীব্র সংকট। প্রধানমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, দ্রুত পদক্ষেপ না করলে কোটি কোটি মানুষ চরম ক্ষতির সম্মুখীন হবেন। রাজ্যসভায় সরব হয়ে কংগ্রেস সাংসদ শক্তি সিং গোহিল প্রশ্ন তোলেন, সরকার যেখানে গ্রামে গ্রামে গ্যাস পৌঁছে দেওয়ার দাবি করেছিল, সেখানে আজ আকাশছোঁয়া দামের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। গ্যাসের বিকল্প উৎস নিয়ে সরকারের পুরনো মন্তব্যকে কটাক্ষ করে তিনি বর্তমান সংকটের স্থায়ী সমাধান দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *