সাইকেল সারাতে বেরিয়ে নিখোঁজ হওয়া বিহারের প্রৌঢ়ের হদিশ মিলল বকখালিতে

সাইকেল সারাতে বেরিয়ে নিখোঁজ হওয়া বিহারের প্রৌঢ়ের হদিশ মিলল বকখালিতে

পরিবার ও প্রশাসনের তৎপরতায় কয়েক বছর পর ঘরে ফিরছেন বিহারের মুজাফফরপুর জেলার রক্সা গ্রামের বাসিন্দা রামেশ্বর রায়। দীর্ঘ কয়েক বছর আগে বাড়ি থেকে সাইকেল সারানোর কথা বলে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৫৫ বছর বয়সি এই ব্যক্তি। বকখালি সমুদ্রসৈকতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সময় কর্তব্যরত সিভিল ডিফেন্স কর্মী অনুপ শাসমলের নজরে আসেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় পালানোর চেষ্টা করলেও পরে ওই কর্মীর সহমর্মিতা ও খাবারের আশ্বাসে নিজের পরিচয় জানান রামেশ্বর। এরপরই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও প্রশাসনের সহযোগিতায় বিহারে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ভিডিও কলের মাধ্যমে রামেশ্বরকে শনাক্ত করেন তাঁর স্ত্রী। খবর পেয়েই তাঁকে ফিরিয়ে নিতে বকখালিতে পৌঁছেছেন তাঁর ভাই ও ভাইপো। সুন্দরবন পুলিশ জেলা ও সিভিল ডিফেন্স কর্মীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রামেশ্বরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *