গ্যাসের ভর্তুকি ও বুকিং পেতে দ্রুত সারুন ই-কেওয়াইসি না হলে বন্ধ হতে পারে রান্নার গ্যাসের সরবরাহ

গ্যাসের ভর্তুকি ও বুকিং পেতে দ্রুত সারুন ই-কেওয়াইসি না হলে বন্ধ হতে পারে রান্নার গ্যাসের সরবরাহ

বর্তমান পরিস্থিতিতে রান্নার গ্যাসের জোগান ও ভর্তুকি সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত ডোমেস্টিক গ্যাস গ্রাহকদের জন্য এখন ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের সংকটের আবহে সাধারণ গ্রাহকদের পরিষেবা স্বাভাবিক রাখতেই এই বিশেষ নির্দেশিকা জারি করেছে তেল সংস্থাগুলি।

সরকারি সূত্রে জানানো হয়েছে, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের পাশাপাশি এখন থেকে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করা থাকলে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি অনেক ক্ষেত্রে ই-কেওয়াইসি আপডেট না থাকায় গ্যাস মিলছে না বলেও অভিযোগ উঠছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, রান্নার গ্যাসের জোগানে কোনও ঘাটতি নেই। সঠিক তথ্য রেকর্ড রাখতেই এই বায়োমেট্রিক যাচাইকরণ জরুরি।

কীভাবে সম্পন্ন করবেন এই প্রক্রিয়া?

গ্রাহকরা খুব সহজেই ঘরে বসে বিনামূল্যে কয়েক মিনিটের মধ্যে এই কাজ শেষ করতে পারবেন। এর জন্য প্রথমে pmuy.gov.in ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট গ্যাস কো ম্পা নির (ইন্ডেন, ভারত বা এইচপি) নিজস্ব মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর ‘Aadhar faceRD’ অ্যাপের সাহায্যে নিজের মুখ স্ক্যান করে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করলেই ই-কেওয়াইসি জমা হয়ে যাবে। এছাড়া স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে গিয়েও গ্রাহকরা এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *