গ্যাসের ভর্তুকি ও বুকিং পেতে দ্রুত সারুন ই-কেওয়াইসি না হলে বন্ধ হতে পারে রান্নার গ্যাসের সরবরাহ

গ্যাসের ভর্তুকি ও বুকিং পেতে দ্রুত সারুন ই-কেওয়াইসি না হলে বন্ধ হতে পারে রান্নার গ্যাসের সরবরাহ

দেশজুড়ে রান্নার গ্যাসের জোগান ও ভর্তুকি ব্যবস্থা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। এবার থেকে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের পাশাপাশি সমস্ত সাধারণ ডোমেস্টিক গ্যাস গ্রাহকদের জন্যও ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের রান্নার গ্যাসের ভর্তুকি এবং সরবরাহের সঠিক তথ্য রেকর্ড রাখতেই এই বিশেষ উদ্যোগ।

বর্তমানে রান্নার গ্যাসের জোগান নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠলেও তেল সংস্থাগুলোর পক্ষ থেকে ডিস্ট্রিবিউটরদের কাছে স্পষ্ট নির্দেশ পাঠানো হয়েছে। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করা থাকলে আগামী দিনে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহকরা বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি অনেক ক্ষেত্রে ই-কেওয়াইসি না থাকলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

বাড়িতে বসেই অত্যন্ত সহজে এবং বিনামূল্যে এই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। এর জন্য গ্রাহকদের প্রথমে pmuy.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট গ্যাস কো ম্পা নির (ইন্ডেন, ভারত বা এইচপি) নিজস্ব মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর প্লে-স্টোর থেকে ‘Aadhar FaceRD’ অ্যাপটি ইনস্টল করে নিজের মুখ স্ক্যান করলেই বায়োমেট্রিক পদ্ধতিতে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। ডিজিটাল এই পদ্ধতির মাধ্যমে গ্রাহক পরিষেবা আরও স্বচ্ছ ও দ্রুত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *