গ্যাস ডিলারদের মাথায় বন্দুক ঠেকিয়ে সরবরাহ লুট, সংসদে রাজ্যের বিরুদ্ধে সরব শমীক

গ্যাস ডিলারদের মাথায় বন্দুক ঠেকিয়ে সরবরাহ লুট, সংসদে রাজ্যের বিরুদ্ধে সরব শমীক

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে দেশজুড়ে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিয়ে সংসদে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি দাবি করেন, রাজ্যে কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে গ্যাস ডিলারদের ‘গান পয়েন্টে’ রেখে সরবরাহ তুলে নেওয়া হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, রান্নার গ্যাসের ক্রমবর্ধমান ঘাটতি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের জোগান ব্যবস্থাকে দায়ী করে জানিয়েছেন, গ্যাসের অভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জোগান নিশ্চিত করতে এবং মজুত গ্যাসের হিসাব খতিয়ে দেখতে রাজ্য প্রশাসনের তরফে ইতিমধ্যে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।

জ্বালানি সংকটের এই আবহে রাজ্যে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। একদিকে বিজেপি যখন রাজ্য সরকারের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ আনছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই সংকটের প্রতিবাদে আগামী সোমবার কলকাতায় বড়সড় মিছিলের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে কলকাতা-সহ বিভিন্ন জেলায় গ্যাস বুকিং ও সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *