পুরানো অডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রশ্মিকার

পুরানো অডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রশ্মিকার

বিয়ের রেশ কাটতে না কাটতেই বিতর্কে জড়ালেন রশ্মিকা মন্দানা। সম্প্রতি বিজয় দেবরকোণ্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই অভিনেত্রীর একটি পুরনো অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, রশ্মিকার অতীত সম্পর্ক ও প্রাক্তন বাগদত্তার বিষয় টেনে এনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অডিওটি বিকৃত করে প্রচার করা হচ্ছে।

অডিওটি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন রশ্মিকা। তিনি জানান, দীর্ঘ সময় ধরে এসব সহ্য করলেও এবার তিনি চুপ থাকবেন না। অভিনেত্রীর দাবি, কিছু ডিজিটাল মাধ্যম ও ব্যক্তিগত পেজ থেকে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিনি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রশ্মিকা স্পষ্ট করেছেন যে, ব্যক্তিগত আক্রমণ ও মিথ্যা প্রচারের মাধ্যমে তাঁকে হেনস্তা করার সীমা ছাড়িয়ে যাওয়া হয়েছে। ইতিবাচক বার্তা ছড়ানোর বদলে যারা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে, তাদের ছাড় দেওয়া হবে না। বর্তমানে স্বামী বিজয়ের সাথে একান্ত সময় কাটানোর পরিকল্পনা থাকলেও, এই অনভিপ্রেত বিতর্কে আইনি লড়াইয়ের পথেই হাঁটছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *