সুনীলদের ডেরায় পয়েন্ট নষ্ট করতে নারাজ লোবেরা মোহনবাগানে বড় বদল নিয়ে বেঙ্গালুরু অভিযানে সবুজ-মেরুন

সুনীলদের ডেরায় পয়েন্ট নষ্ট করতে নারাজ লোবেরা মোহনবাগানে বড় বদল নিয়ে বেঙ্গালুরু অভিযানে সবুজ-মেরুন

আইএসএলের চলতি মরসুমে টানা চার ম্যাচ জিতে উড়ছে মোহনবাগান। এবার জয়ের সেই ধারা বজায় রাখতে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। গত মরসুমে সুনীল ছেত্রীদের ঘরের মাঠে ০-৩ গোলে হারতে হয়েছিল বাগানকে, তবে সেই অতীত নিয়ে একদমই ভাবছেন না কোচ সের্জিয়ো লোবেরা। কান্তিরাভা স্টেডিয়াম থেকে ৩ পয়েন্ট নিয়ে ফেরাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

বৃহস্পতিবার যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের পর সাংবাদিক বৈঠকে লোবেরা জানান, বেঙ্গালুরু শক্তিশালী প্রতিপক্ষ এবং তাদের ঘরের মাঠে হারানো কঠিন। তবে দলের বর্তমান পারফরম্যান্সে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। সুনীল ছেত্রীকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও পুরো বেঙ্গালুরু দলকেই সমীহ করছেন বাগান কোচ। চোটের কারণে এই ম্যাচে রবসন রবিনহোকে পাওয়া না গেলেও দলের মাঝমাঠের অন্যতম ভরসা অনিরুদ্ধ থাপা কোচের নতুন পরিকল্পনায় নিজেকে মেলে ধরতে প্রস্তুত। থাপা স্পষ্ট জানিয়েছেন, ৩ পয়েন্ট ছাড়া অন্য কিছু ভাবছেন না তাঁরা।

এদিকে মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচের আগে মোহনবাগানের কোচিং স্টাফে বড়সড় রদবদল ঘটেছে। দলের গোলকিপার কোচ ফ্রান্সিস্কো মার্তিনেজ লিয়ন দায়িত্ব ছেড়ে যোগ দিচ্ছেন হন্ডুরাস জাতীয় দলে। তাঁর পরিবর্তে সবুজ-মেরুনের নতুন গোলকিপার কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন অভ্র মণ্ডল। নতুন কোচের অধীনে রক্ষনভাগকে আরও শক্তিশালী করে বেঙ্গালুরু বধের ছক কষছে মোহনবাগান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *