বিমানে মেলেনি টিকিট তড়িঘড়ি বাড়ি ফিরতে সপরিবারে এসি থ্রি টিয়ারে শিবম দুবে

বিমানে মেলেনি টিকিট তড়িঘড়ি বাড়ি ফিরতে সপরিবারে এসি থ্রি টিয়ারে শিবম দুবে

বিশ্বকাপ জয়ের উৎসবের মাঝেই এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলেন ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে। মাঠের দাপুটে পারফরম্যান্সের পর আমদাবাদ থেকে মুম্বইয়ের বাড়িতে ফিরতে তিনি বেছে নিলেন সাধারণ যাত্রীবাহী ট্রেন। বিমানে টিকিটের আকাল থাকায় কোনো রাজকীয় আয়োজন নয়, বরং স্ত্রী ও বন্ধুকে নিয়ে এসি থ্রি টিয়ার কোচেই সফর করলেন এই তারকা ক্রিকেটার।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল শেষে দ্রুত সন্তানদের কাছে পৌঁছাতে মরিয়া ছিলেন শিবম। কিন্তু মুম্বইগামী সব বিমানের টিকিট বুকিং হয়ে যাওয়ায় তিনি সড়কপথের চেয়ে ট্রেনকেই দ্রুততম মাধ্যম হিসেবে বেছে নেন। সাধারণ মানুষের নজর এড়াতে ভোর ৫টা ১০ মিনিটের ট্রেন ধরেন তিনি। নিজেকে আড়াল করতে টুপি, মাস্ক এবং ফুল-স্লিভ টি-শার্ট ব্যবহার করেন। এমনকি স্টেশনে ভিড় এড়াতে ট্রেন ছাড়ার মাত্র পাঁচ মিনিট আগে প্ল্যাটফর্মে প্রবেশ করার বিশেষ পরিকল্পনাও করেছিলেন তিনি। শেষ পর্যন্ত অত্যন্ত সাধারণভাবেই কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই নিরাপদে বাড়ি পৌঁছান এই বিশ্বজয়ী তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *