বিশ্বকাপ জেতার পরই প্রেমিকা মাহিকাকে নিয়ে গোপন ডেরায় হার্দিক পান্ডিয়া

বিশ্বকাপ জেতার পরই প্রেমিকা মাহিকাকে নিয়ে গোপন ডেরায় হার্দিক পান্ডিয়া

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের বিশ্বজয়ের রেশ কাটতে না কাটতেই নতুন করে চর্চায় হার্দিক পান্ডিয়া। ট্রফি জয়ের উদযাপনের রেশ থাকতেই এবার বান্ধবী মাহিকা শর্মা ও নিজের প্রিয় পোষ্য সারমেয়কে নিয়ে একান্ত যাপনে বেরিয়ে পড়লেন ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই সফরের ছবি ও ভিডিও ভাইরাল হতেই নতুন করে শুরু হয়েছে গুঞ্জন।

সম্প্রতি ‘ইনস্টা বলিউড’ নামক একটি পাপারাজ্জো পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের লং ড্রেস পরে প্রথমে বোটে উঠছেন মাহিকা। তাঁর ঠিক পরেই বোটে উঠতে দেখা যায় হার্দিককে। এরপর নিজের পোষ্যকে কোলে নিয়ে কেবিনের ভেতর ঢুকে যান তিনি। বিশ্বকাপের ফাইনাল জয়ের পর মাঠের মধ্যেই হার্দিক ও মাহিকাকে দীর্ঘ সময় মেতে থাকতে দেখা গিয়েছিল। কখনও নাচ, কখনও আবার নিবিড় আলাপচারিতা—তাঁদের রসায়ন দেখে নেটপাড়া নিশ্চিত যে হার্দিক এখন মাহিকার প্রেমে পুরোপুরি হাবুডুবু খাচ্ছেন।

তবে এই নতুন সম্পর্ক নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই ধেয়ে আসছে ট্রোল। ক্রিকেট ভক্তদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময় হার্দিকের পাশে ছিলেন তাঁর তৎকালীন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ। ডিভোর্সের পর ২০২৬-এর সাফল্যের মুহূর্তে হার্দিকের সঙ্গী এখন মাহিকা। নেটিজেনদের একাংশ রসিকতা করে বলছেন, ২০২৮ সালের বিশ্বকাপে আবার নতুন কাউকে দেখা যাবে না তো!

উল্লেখ্য, মাহিকা শর্মা বিনোদন জগতের পরিচিত মুখ। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তিনি মিউজিক ভিডিও এবং বেশ কিছু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন। মণীশ মালহোত্রা ও অনিতা ডোংরের মতো প্রখ্যাত ডিজাইনারদের হয়ে র‍্যাম্পেও হেঁটেছেন তিনি। আপাতত মাঠের পারফরম্যান্সের পাশাপাশি হার্দিকের এই ব্যক্তিগত জীবনই এখন টক অফ দ্য টাউন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *