বেঁচে আছেন খামেনেইয়ের স্ত্রী, মৃত্যুর খবর উড়িয়ে দিল ইরানের সরকারি সংবাদমাধ্যম

বেঁচে আছেন খামেনেইয়ের স্ত্রী, মৃত্যুর খবর উড়িয়ে দিল ইরানের সরকারি সংবাদমাধ্যম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের স্ত্রী মনসুরেখ খোজাস্তে বাঘেরজাদে জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম। এর আগে গত শনিবার তেহরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনেইয়ের সঙ্গে তাঁর স্ত্রীরও মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছিল। এমনকি ইরানের সরকারি টিভি চ্যানেলেও তাঁর প্রয়াণের সংবাদ প্রচারিত হয়েছিল। তবে বৃহস্পতিবার সেই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

গত সপ্তাহের ওই ভয়াবহ হামলায় আলি খামেনেই, তাঁর মেয়ে, জামাই এবং নাতনি নিহত হন। পরবর্তীতে গুঞ্জন ওঠে যে তাঁর স্ত্রী গুরুতর জখম হয়ে কোমায় রয়েছেন এবং পরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনেইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, খামেনেই জায়া বাঘেরজাদে বর্তমানে নিরাপদ ও জীবিত রয়েছেন।

অন্যদিকে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের জখম হওয়ার খবরও নাকচ করে দিয়েছে প্রশাসন। এক রণংদেহি বার্তায় মোজতবা জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নিতে হবে। তাঁর এই কড়া বার্তার মাধ্যমেই ইরান স্পষ্ট করে দিয়েছে যে নতুন নেতৃত্ব সম্পূর্ণ সুস্থ ও সক্রিয় রয়েছে। পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *