ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে নিয়ে চাঞ্চল্যকর দাবি, কোমায় থাকার জল্পনা

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে নিয়ে চাঞ্চল্যকর দাবি, কোমায় থাকার জল্পনা

আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের নয়া সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত মোজতবা খামেনেইকে নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, মোজতবা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, তিনি কোমায় রয়েছেন এবং অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি পা বাদ দিতে হয়েছে।

এই চাঞ্চল্যকর তথ্যের পাশাপাশি দাবি করা হয়েছে যে, তাঁর লিভার এবং পাকস্থলীতেও গুরুতর সমস্যা রয়েছে। যদিও ঠিক কবে বা কীভাবে তিনি এই আঘাত পেয়েছেন, তা এখনও অস্পষ্ট। তবে ইরানের রাষ্ট্রীয় টিভি সঞ্চালক তাঁকে ‘আহত যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছেন। দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাঁকে হাসপাতালে দেখে এসেছেন বলেও খবর পাওয়া গেছে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে মোজতবা খামেনেইকে জনসমক্ষে দেখা যায়নি। গত ৮ মার্চ তাঁকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও তিনি সরাসরি জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি। এমনকি সম্প্রতি তাঁর পক্ষ থেকে যে কড়া হুঁশিয়ারি সংবলিত বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেটিও এক টিভি সাংবাদিক পাঠ করেছেন। জনসমক্ষে তাঁর এই অনুপস্থিতি এবং সাম্প্রতিক রিপোর্টগুলো তাঁর শারীরিক অবস্থা নিয়ে রহস্য আরও ঘনীভূত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *