বিয়ের পরেই আইনি পথে রশ্মিকা, ভাইরাল অডিও ক্লিপ সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিয়ের পরেই আইনি পথে রশ্মিকা, ভাইরাল অডিও ক্লিপ সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা এবং বিজয় দেভারাকোন্ডার বিয়ের মাত্র দু’সপ্তাহের মাথায় এক পুরনো অডিও ক্লিপ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রায় আট বছর আগে রশ্মিকার মা সুমন মান্দানার একটি সাক্ষাৎকারের অংশ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। কন্নড় অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান ভাঙা এবং অভিনয় ছাড়ার প্রসঙ্গ নিয়ে তৈরি হওয়া এই ক্লিপটি বর্তমান পরিস্থিতির সঙ্গে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রশ্মিকা জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত কথোপকথন রেকর্ড এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। অভিনেত্রীর মতে, পুরনো ঘটনাকে বর্তমানের সঙ্গে গুলিয়ে তাঁর পরিবারকে অহেতুক হেনস্থার শিকার করা হচ্ছে। দীর্ঘ আট বছর ধরে চলা ট্রোলিং ও ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে এবার তিনি কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রশ্মিকা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই অডিও ক্লিপ এবং সংশ্লিষ্ট সমস্ত কন্টেন্ট অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে হবে। অন্যথায় তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। নিজের এবং পরিবারের সম্মান রক্ষার্থে অভিনেত্রীর এই কড়া মনোভাব বর্তমানে বিনোদন জগতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *