সোশ্যাল মিডিয়া রিলের নেশায় চলন্ত বাসের নিচে ঢুকে প্রাণঘাতী স্টান্ট কিশোরের

সোশ্যাল মিডিয়া রিলের নেশায় চলন্ত বাসের নিচে ঢুকে প্রাণঘাতী স্টান্ট কিশোরের

ভাইরাল হওয়ার নেশায় নিজের জীবন বাজি রেখে চলন্ত বাসের নিচে স্কেটিং করে ঢুকে পড়ল এক কিশোর। সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ১৫ সেকেন্ডের এই শিউরে ওঠা ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির বাসের নিচ দিয়ে স্লাইড করে অক্ষত অবস্থায় বেরিয়ে আসছে সে। সামান্য ভুলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত জেনেও স্রেফ লাইক-ভিউয়ের আশায় এমন বিপজ্জনক কাণ্ড ঘটিয়েছে ওই যুবক।

হাড়হিম করা এই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই একে সাহসিকতা নয় বরং চরম দায়িত্বজ্ঞানহীনতা ও যমরাজকে নিমন্ত্রণ জানানোর শামিল বলে মন্তব্য করেছেন। এখন পর্যন্ত ভিডিওটি ৮০ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। জনপ্রিয়তার লোভে কিশোর-কিশোরীদের এমন আত্মঘাতী প্রবণতা রুখতে প্রশাসনের হস্তক্ষেপ ও জনসচেতনতার দাবি তুলেছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *