প্রকাশ্যে ‘ককটেল ২’-এর ফার্স্ট লুক: কৃতী-রশ্মিকার সমকাম প্রেমের গল্পে নতুন চমক

প্রকাশ্যে ‘ককটেল ২’-এর ফার্স্ট লুক: কৃতী-রশ্মিকার সমকাম প্রেমের গল্পে নতুন চমক

২০১২ সালের ব্লকবাস্টার ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েলের জন্য অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার মুক্তি পেল ‘ককটেল ২’-এর ফার্স্ট লুক পোস্টার। তিনটি ভিন্ন পোস্টারে দেখা গেছে ছবির প্রধান তিন মুখ কৃতী স্যানন, রশ্মিকা মন্দানা ও শাহিদ কাপুরকে। গাড়িতে রিল্যাক্স মুডে থাকা কৃতীর লুক যেমন পুরনো ছবির দীপিকা পাড়ুকোনের স্মৃতি উসকে দিচ্ছে, তেমনই অন্য পোস্টারগুলোতে ধরা দিয়েছেন শাহিদ ও প্রকৃতিপ্রেমী রশ্মিকা।

পরিচালক হোমী আদাজানিয়া এই সিক্যুয়েলে বন্ধুত্বের পাশাপাশি প্রেমের এক ভিন্ন আঙ্গিক তুলে ধরছেন। জানা গেছে, এই ছবির মূল আকর্ষণ হতে চলেছে কৃতী ও রশ্মিকার চরিত্রের মধ্যকার সমকাম প্রেমের রসায়ন। ফেব্রুয়ারিতে ছবির শুটিং শেষ হওয়ার পর বর্তমানে মিউজিক ও পোস্ট প্রোডাকশনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। দর্শক মহলে এই নতুন মোড় নিয়ে ইতিমিধ্যেই প্রবল কৌতূহল তৈরি হয়েছে।

আগামী ১৮ মার্চ মেগাবাজেট ছবি ‘ধুরন্ধর ২’-এর প্রিভিউ শো-তে মুক্তি পাবে ‘ককটেল ২’-এর টিজার। মূল ছবির লিগ্যাসি বজায় রেখে প্রেম, বন্ধুত্ব ও আবেগের মিশ্রণে এই সিক্যুয়েলটি বক্স অফিসে পুনরায় ঝড় তুলবে বলে আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। শাহিদ, কৃতী এবং রশ্মিকার এই ত্রিমুখী সমীকরণ বড় পর্দায় নতুন কী চমক আনে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *