টিম সাউদির মগজাস্ত্রে শাণ দিয়ে কেকেআরের পেস আক্রমণের সব খামতি মুছতে চান বৈভব অরোরা

টিম সাউদির মগজাস্ত্রে শাণ দিয়ে কেকেআরের পেস আক্রমণের সব খামতি মুছতে চান বৈভব অরোরা

আইপিএলের আগে হর্ষিত রানা ও মাথিশা পাথিরানার অনুপস্থিতিতে কেকেআরের পেস বিভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এই কঠিন পরিস্থিতিতে দলের বোলিংয়ের হাল ধরতে প্রস্তুত তরুণ তুর্কি বৈভব অরোরা। ইডেনের পিচে শুরুর কয়েক ওভারের পর সুইং কমে যাওয়ার চ্যালেঞ্জ সামলাতে তিনি এখন বোলিংয়ে বৈচিত্র আনার ওপর বিশেষ জোর দিচ্ছেন।

এই মিশনে বৈভবের প্রধান হাতিয়ার কিংবদন্তি পেসার তথা দলের বর্তমান বোলিং কোচ টিম সাউদির অভিজ্ঞতা। সাউদির মগজাস্ত্রকে কাজে লাগিয়ে নিজের দক্ষতা ঝালিয়ে নিচ্ছেন তিনি। ৩২ ম্যাচে ৩৬ উইকেট নেওয়া এই বোলার আশাবাদী যে, কোচের পরামর্শ ও সঠিক প্রস্তুতির মাধ্যমে কেকেআরের বোলিংয়ের সব অভাব ঢেকে দিয়ে দলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *