অভিনেত্রী নয়নতারাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, এআইএডিএমকে সাংসদকে ঘিরে তুঙ্গে বিতর্ক

অভিনেত্রী নয়নতারাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, এআইএডিএমকে সাংসদকে ঘিরে তুঙ্গে বিতর্ক

তামিলনাড়ুর আসন্ন নির্বাচনকে সামনে রেখে ডিএমকে-র নয়া প্রচার কর্মসূচি ‘আপনার স্বপ্নের কথা জানান’-কে কটাক্ষ করতে গিয়ে তীব্র বিতর্কে জড়ালেন এআইএডিএমকে সাংসদ সি ভে শানমুগাম। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের এই উদ্যোগকে বিদ্রুপ করে তিনি জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে নিয়ে কুরুচিকর ও নারীবিদ্বেষী মন্তব্য করেন। জনসমক্ষে তিনি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী কি কারো নয়নতারাকে বিয়ে করার স্বপ্ন পূরণ করতে পারবেন?

সাংসদের এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে। ডিএমকে মুখপাত্র সৈয়দ হাফিজুল্লাহ এই ঘটনাকে সমগ্র নারী জাতির অপমান হিসেবে বর্ণনা করেছেন। শাসকদলের পক্ষ থেকে শানমুগামের ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাঁকে দল থেকে সাময়িক বরখাস্ত করার দাবি জানানো হয়েছে। অভিযোগ উঠেছে যে, উক্ত নেতা এর আগেও একাধিকবার মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

এই নজিরবিহীন বিতর্কের মুখে পড়ে দায় এড়ানোর পথ বেছে নিয়েছে এআইএডিএমকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নেতার ব্যক্তিগত ও বিতর্কিত মন্তব্যের সাফাই দেওয়া তাঁদের কাজ নয়। রাজনৈতিক আক্রমণ শানাতে গিয়ে একজন অভিনেত্রীকে টেনে এনে এমন কুরুচিকর মন্তব্য করায় সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *