ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই কি প্রার্থীতালিকা প্রকাশ করবে তৃণমূল

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই কি প্রার্থীতালিকা প্রকাশ করবে তৃণমূল

রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার প্রস্তুতি তুঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে খবর, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। এই ঘোষণার দিন কিংবা তার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস আসন্ন নির্বাচনের জন্য তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

দলের অন্দরের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেছেন। এখন কেবল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারিভাবে ভোটের দিন ঘোষণার অপেক্ষায় রয়েছে ঘাসফুল শিবির। তালিকা প্রকাশের চূড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *