বারুণী মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন? পুণ্যার্থীদের সুবিধায় একগুচ্ছ বিশেষ ট্রেনের ঘোষণা রেলের

বারুণী মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন? পুণ্যার্থীদের সুবিধায় একগুচ্ছ বিশেষ ট্রেনের ঘোষণা রেলের

আসন্ন বারুণী স্নান ও মেলা উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। আগামী ১৬ মার্চ বারুণী মেলাকে কেন্দ্র করে কাঠগোদাম, লামডিং, জগদলপুর, আলিপুরদুয়ার ও কেসিংগ থেকে ঠাকুরনগর পর্যন্ত একাধিক স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে যাত্রী সুরক্ষায় ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত ২৮টি অতিরিক্ত ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালানো হবে, যা বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগর স্টেশন পর্যন্ত যাতায়াত করবে।

রেল সূত্রে খবর, মেলা চলাকালীন গেদে, লালগোলা, নামখানা ও ক্যানিং থেকে ঠাকুরনগরের উদ্দেশ্যে বিশেষ ট্রেনগুলি ছাড়বে। পুণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সবকটি গুরুত্বপূর্ণ স্টেশনে পর্যাপ্ত হল্টের ব্যবস্থাও রাখা হয়েছে। ট্রেনগুলির সময়সূচী ও রুট সংক্রান্ত বিস্তারিত তথ্য রেলের অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *