মাঠেই ঝরল প্রাণ! ফুটবল ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তরুণ ফুটবলার রবিন্দর সিং

মাঠেই ঝরল প্রাণ! ফুটবল ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তরুণ ফুটবলার রবিন্দর সিং

পাঞ্জাবের নওয়ানশহর জেলায় একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালীন মর্মান্তিক মৃত্যু হলো ২৫ বছর বয়সী তরুণ ফুটবলার রবিন্দর সিংয়ের। খেলা চলাকালীন হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে মাঠেই লুটিয়ে পড়েন এই ডিফেন্ডার। সতীর্থরা দ্রুত তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই অকালপ্রয়াত হয়েছেন উদীয়মান এই খেলোয়াড়।

আই-লিগের দল নামধারী এফসির রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন রবীন্দ্র। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়াঙ্গনে। বেঙ্গালুরু এফসি সহ একাধিক ক্লাব শোকপ্রকাশ করেছে। রবীন্দ্রের স্মরণে পরবর্তী রাউন্ডের সব ম্যাচে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান ফুটবল লিগ কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *