গ্যাস নিয়ে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেবে সরকার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

গ্যাস নিয়ে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেবে সরকার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির জেরে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশজুড়ে এলপিজি নিয়ে গুজব ছড়ানোর প্রবণতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট। কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু উপায়ে কালোবাজারি বা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বিগত এক দশকে দেশে অপরিশোধিত তেলের মজুত ও এলপিজি সংযোগের সংখ্যা বহুগুণ বেড়েছে। বর্তমানে দেশে ৩৩ কোটিরও বেশি এলপিজি সংযোগ রয়েছে এবং পর্যাপ্ত মজুত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। অসাধু চক্র রুখতে রাজ্য সরকারগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি জানান, গ্রামাঞ্চলে গ্যাস বুকিংয়ের সময়সীমা ৪৫ দিনে নির্ধারণ করা হয়েছে, যা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাহায্য করবে। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলেই দাবি সরকারের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *