ধর্মঘটের দিন অফিসে না এলেই কাটা যাবে বেতন, নবান্নের কড়া হুঁশিয়ারি সরকারি কর্মীদের

ধর্মঘটের দিন অফিসে না এলেই কাটা যাবে বেতন, নবান্নের কড়া হুঁশিয়ারি সরকারি কর্মীদের

অবিলম্বে ডিএ বৃদ্ধির দাবিতে আজ রাজ্যজুড়ে ডাকা ধর্মঘট নিয়ে কড়া অবস্থান নিল নবান্ন। অর্থ দফতরের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, আজ সব সরকারি অফিস খোলা থাকবে এবং কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক। এই দিন কোনো অবস্থাতেই কোনো ধরনের ছুটি মঞ্জুর করা হবে না। কোনো কর্মী কাজে যোগ না দিলে সেই দিনটি ‘ডাইস নন’ বা কর্মহীন দিবস হিসেবে গণ্য হবে এবং ওই দিনের বেতন কাটা যাবে।

অনুপস্থিত কর্মীদের শোকজ নোটিশ পাঠিয়ে কারণ দর্শাতে বলা হবে। তবে হাসপাতাল ভর্তি, পরিবারের সদস্যের মৃত্যু, আগে থেকে অনুমোদিত ছুটি বা মাতৃত্বকালীন ছুটির মতো বিশেষ ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে। উপযুক্ত কারণ ও নথি জমা দিতে পারলে তবেই মিলবে ছাড়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *