ব্রিগেডে মোদীর সমাবেশ ঘিরে শহরে কড়া ট্রাফিক বিধিনিষেধ জানুন জরুরি রুট ম্যাপ

ব্রিগেডে মোদীর সমাবেশ ঘিরে শহরে কড়া ট্রাফিক বিধিনিষেধ জানুন জরুরি রুট ম্যাপ

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সমাবেশের নিরাপত্তা ও ভিড় সামাল দিতে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি পরিষেবা যেমন ওষুধ, অক্সিজেন, দুধ ও সবজি বহনকারী গাড়ি এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। পরিস্থিতি অনুযায়ী এসপ্ল্যানেড ও ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন বিভিন্ন রুটে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।

শহরের ট্রাফিক ব্যবস্থায় এই বড় পরিবর্তনের জেরে গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড ও খিদিরপুর রোডে গাড়ি রাখা যাবে না। সাময়িকভাবে ট্রাম পরিষেবাও বন্ধ রাখা হতে পারে। যানজট এড়াতে শহরবাসীকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিচ্ছে লালবাজার। বিশেষ প্রয়োজনে বেরোনোর আগে ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুসরণ করে যাতায়াত করতে অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *