যুদ্ধবিধ্বস্ত হরমুজের আকাশে মিসাইল আর ড্রোন, আটকে পড়া ভারতীয় জাহাজের ৩৪ নাবিক বাঁচার আকুতি জানালেন

যুদ্ধবিধ্বস্ত হরমুজের আকাশে মিসাইল আর ড্রোন, আটকে পড়া ভারতীয় জাহাজের ৩৪ নাবিক বাঁচার আকুতি জানালেন

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীর কাছে মাঝসমুদ্রে আটকে পড়েছে এলপিজি বোঝাই একটি ভারতীয় জাহাজ। কুয়েতের মিনা আল আহমাদি বন্দর থেকে গুজরাটের কান্দলা বন্দরের উদ্দেশে রওনা হওয়া এই জাহাজটিতে বর্তমানে ৩৪ জন ভারতীয় নাবিক রয়েছেন। মাথার উপর দিয়ে অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন উড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির মিনা সাকর বন্দরের কাছে নোঙর করে আছে।

জাহাজের ক্যাপ্টেন বীরেন্দ্র বিশ্বকর্মা জানিয়েছেন, চারদিকে সাইরেনের শব্দে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাহাজে থাকা ৬০ দিনের খাদ্যসামগ্রী ফুরিয়ে আসার আগেই ভারতীয় নৌবাহিনীর নিরাপত্তায় দ্রুত দেশে ফেরার আর্জি জানিয়েছেন নাবিকরা। মুম্বাইতে থাকা ক্যাপ্টেন ও অন্যান্য নাবিকদের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। জাহাজ পরিচালনাকারী সংস্থা গ্রেট ইস্টার্ন শিপিং কো ম্পা নি এবং সংশ্লিষ্ট মন্ত্রক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নৌবাহিনীর সঙ্গে নিরন্তর যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *