চোখের এই নিঃশব্দ ঘাতক কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি জানুন গ্লুকোমার ভয়াবহ লক্ষণ

গ্লুকোমা চোখের একটি অত্যন্ত জটিল রোগ যা ধীরে ধীরে মানুষের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে। এই রোগে চোখের অভ্যন্তরীণ চাপ বেড়ে যাওয়ায় অপটিক নার্ভের মারাত্মক ক্ষতি হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুরুতে এই রোগের লক্ষণ স্পষ্ট না হওয়ায় অনেকেই বিষয়টি বুঝতে পারেন না। সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তির পরিধি সংকুচিত হয়ে আসে, যা চিকিৎসা বিজ্ঞানে টানেল ভিশন নামে পরিচিত। এছাড়া চোখের ব্যথা, মাথাব্যথা, ঝাপসা দেখা কিংবা আলোর চারপাশে রংধনু সদৃশ বলয় তৈরি হওয়া গ্লুকোমার অন্যতম সতর্কবার্তা।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা পরিবারে গ্লুকোমার ইতিহাস থাকলে এই ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। সঠিক সময়ে রোগ শনাক্ত না হলে এটি অন্ধত্বের কারণ হতে পারে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ৪০ বছর বয়সের পর থেকে নিয়মিত চক্ষু পরীক্ষা করানো একান্ত প্রয়োজন। সময়মতো আই ড্রপ, ওষুধ বা প্রয়োজনে অস্ত্রোপচারের মাধ্যমে চোখের স্নায়ুর ক্ষতি রোধ করে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। সচেতনতাই এই মরণব্যাধি থেকে বাঁচার প্রধান উপায়।