ভারতের জ্বালানি বাজারে স্বস্তি ফিরিয়ে বিপুল পরিমাণ রাশিয়ান তেল আসছে দেশে

ভারতের জ্বালানি বাজারে স্বস্তি ফিরিয়ে বিপুল পরিমাণ রাশিয়ান তেল আসছে দেশে

ভেসেল ট্র্যাকিং ডেটা অনুযায়ী, পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে রাশিয়ার চারটি তেলবাহী ট্যাঙ্কার ভারতের উপকূলের দিকে এগিয়ে আসছে। এরই মধ্যে ৮০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ‘ইন্দ্রি’ নামের সুয়েজম্যাক্স ট্যাঙ্কারটি গুজরাটের সিক্কা বন্দরে নোঙর করেছে। এই সরবরাহ ভারতের জ্বালানি বাজারে বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমানে ভারতের উপকূলের কাছাকাছি প্রায় ৬০ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল অবস্থান করছে। আগামী ৩০ দিনের মধ্যেই এই বিপুল পরিমাণ তেল ভারতের বিভিন্ন বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিশ্ব বাজারে অস্থিরতার মধ্যেও রাশিয়ার এই সরবরাহ ভারতের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদ পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *