শশীর বাড়িতে হামলার পরেই ফোন মমতার, উত্তপ্ত পরিস্থিতিতে কড়া বার্তা তৃণমূলের

শশীর বাড়িতে হামলার পরেই ফোন মমতার, উত্তপ্ত পরিস্থিতিতে কড়া বার্তা তৃণমূলের

শনিবার নিজ বাসভবনে হামলার ঘটনার পর মন্ত্রী শশী পাঁজাকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে শশী পাঁজা জানান, মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজখবর নিয়েছেন। পাল্টা হুঙ্কার দিয়ে তিনি বলেন, আমরা সংযত আছি, কিন্তু এই সংযমকে যেন কেউ আমাদের দুর্বলতা বলে ভুল না করে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে তিনি স্পষ্ট করেছেন।

এদিকে, শনিবার সন্ধ্যায় শশীর বাড়িতে যান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কিছু সময় সেখানে কাটিয়ে তিনি বেরিয়ে যান। দলের পক্ষ থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষও মন্ত্রীর বাড়িতে যান। এই হামলার জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করে কুণাল ঘোষ বলেন, এর দায় প্রধানমন্ত্রীকে নিতেই হবে। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *