তৃণমূলের যুবসাথী প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ শতরূপ ঘোষের
March 15, 20267:48 am

রাজ্যের যুবসাথী প্রকল্পকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় শাসকদলের একটি দেওয়াল লিখনের ছবি পোস্ট করে তিনি দাবি করেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলার সাধারণ বেকার যুবক-যুবতীদের ভিখারি হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চলছে। তার অভিযোগ, বিরোধী দলের কর্মী কিংবা সাধারণ বেকারদের লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হলেও, তৃণমূল কর্মীদের সেই প্রয়োজন পড়ছে না।
শতরূপের বিস্ফোরক দাবি, তৃণমূলের নিজস্ব ক্যাডারদের জন্য রাজ্যে গরুসাথী, কয়লাসাথী, পুকুরভরাটসাথী ও নিয়োগ দুর্নীতির মতো সমান্তরাল প্রকল্প চালু রয়েছে। শাসকদলের এই দ্বিচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়েই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। রাজনৈতিক মহলে তার এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র চর্চা শুরু হয়েছে।