ইরানের মোকাবিলায় রণসজ্জা বাড়াল আমেরিকা, পশ্চিম এশিয়ায় মোতায়েন হচ্ছে বিধ্বংসী রণতরী ত্রিপোলি

ইরানের মোকাবিলায় রণসজ্জা বাড়াল আমেরিকা, পশ্চিম এশিয়ায় মোতায়েন হচ্ছে বিধ্বংসী রণতরী ত্রিপোলি

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি হিসেবে পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি আরও জোরদার করল মার্কিন প্রশাসন। আগে থেকেই ওই অঞ্চলে আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস গেরাল্ড আর ফোর্ড রণতরী মোতায়েন রয়েছে। এবার নতুন করে যুক্ত হতে চলেছে ৪৫ হাজার টনের শক্তিশালী রণতরী ইউএসএস ত্রিপোলি।

এই অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট জাহাজে অত্যাধুনিক এফ-৩৫বি স্টেল্থ যুদ্ধবিমানসহ প্রায় আড়াই হাজার নৌসেনা রয়েছে। সমুদ্রপথ থেকে সরাসরি স্থলভাগে আক্রমণ চালানোর সক্ষমতা সম্পন্ন এই রণতরীর অন্তর্ভুক্তি ওই অঞ্চলে আমেরিকার সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *