জ্বালানি মজুত নিয়ে আতঙ্কিত হবেন না, পাম্প মালিকদের কড়া নির্দেশ কেন্দ্রের
March 15, 20268:30 am

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হওয়া উদ্বেগের মাঝে ভারতের পেট্রোল পাম্পগুলিতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। তবে সাধারণ মানুষের একাংশ ভবিষ্যতের আশঙ্কায় বোতল বা অনুপযুক্ত পাত্রে পেট্রল-ডিজেল মজুত করার যে প্রবণতা দেখাচ্ছেন, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার খাতিরে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য দেশবাসীকে সতর্ক করেছে সরকার।
কেন্দ্রীয় নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো পেট্রোল পাম্প থেকে নিয়ম বহির্ভূতভাবে বা অনিরাপদ পাত্রে জ্বালানি বিক্রি করা যাবে না। কোনো পাম্প মালিক এই নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অযথা আতঙ্কিত না হয়ে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি ও এলপিজি ব্যবহারের অনুরোধ জানিয়েছে মন্ত্রক।