কলকাতায় মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

শনিবার বিকেলে কলকাতার গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি ও অফিস লক্ষ্য করে হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মীরা মন্ত্রীর বাড়ির সামনে থাকা পোস্টার ছিঁড়ে ফেলেন এবং ইটবৃষ্টি করেন। এই ঘটনায় খোদ মন্ত্রী শশী পাঁজা এবং বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘কাপুরুষোচিত অপরাধ’ বলে অভিহিত করেছেন। সমাজমাধ্যমে তিনি দাবি করেন, দিনের আলোয় একজন মহিলা মন্ত্রীর ওপর এই আক্রমণ আসলে বাংলার প্রতিটি নারীর ওপর আঘাত। তিনি এই ঘটনাকে বিজেপির ‘গেরুয়া গুণ্ডাগিরি’ হিসেবে চিহ্নিত করে ২০১৯ সালের বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গের অবতারণা করেন।
অন্যদিকে, ঘটনার সূত্রপাত নিয়ে মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করেছেন যে, বহিরাগতরা পরিকল্পিতভাবে তাঁর বাসভবনে ভাঙচুর চালিয়েছে। ইটের আঘাতে তাঁর পিঠ ও কোমরে চোট লেগেছে এবং বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে। এই হামলার ঘটনায় নির্বাচন কমিশন ক্ষোভ প্রকাশ করেছে এবং কলকাতার পুলিশ কমিশনারের কাছে দ্রুত রিপোর্ট তলব করা হয়েছে।
I condemn, in the strongest possible terms, the dastardly, cowardly and utterly reprehensible attack on our Hon'ble Minister Smt. Shashi Panja. Her home was vandalised and ransacked. Our party workers and supporters were mercilessly beaten. And she herself was physically… pic.twitter.com/gO7OdPrlwi
— Abhishek Banerjee (@abhishekaitc) March 14, 2026