ভারতে ফিরলে হতে পারে চরম নির্যাতন লন্ডনের আদালতে বিস্ফোরক দাবি নীরব মোদির

ভারতে ফিরলে হতে পারে চরম নির্যাতন লন্ডনের আদালতে বিস্ফোরক দাবি নীরব মোদির

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদি ভারতে প্রত্যর্পণ রুখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। লন্ডনের হাইকোর্টে শুনানি চলাকালীন তাঁর আইনজীবী দাবি করেছেন যে ভারতে ফিরলে তদন্তকারী সংস্থাগুলি তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে পারে। বিচারপতি জেরেমি স্টুয়ার্ট স্মিথ ও বিচারপতি রবার্ট জে-র বেঞ্চ উভয় পক্ষের যুক্তি শুনেছেন এবং জানিয়েছেন যে এই মামলার রায় দ্রুত প্রদান করা হবে।

বর্তমানে লন্ডনের জেলে বন্দি থাকা নীরব মোদি নিজের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া এবং আর্থিক সংকটের কথাও আদালতে উল্লেখ করেছেন। অন্যদিকে ভারত সরকার তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। ইডি ইতিমত্যেই তাঁর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং একটি ফ্ল্যাট বিক্রির অনুমতিও মিলেছে। হীরা ব্যবসায়ীর সমস্ত আইনি যুক্তি শেষ পর্যন্ত ধোপে টেকে কি না, এখন সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *