ইনস্টাগ্রামে চ্যাট কি আর নিরাপদ নয়? বড়সড় পরিবর্তনের পথে মেটা

ইনস্টাগ্রামে চ্যাট কি আর নিরাপদ নয়? বড়সড় পরিবর্তনের পথে মেটা

ইনস্টাগ্রামের ব্যক্তিগত চ্যাট সুরক্ষায় বড়সড় ধাক্কা দিতে চলেছে মেটা। আগামী ৮ মে থেকে প্ল্যাটফর্মটির এন্ড-টু-এন্ড এনক্রিপশন পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গত বছর ডিসেম্বরে এই সুরক্ষা ব্যবস্থা চালু হলেও, শিশু নিরাপত্তা ও অবৈধ কন্টেন্ট শনাক্তকরণের লক্ষ্যে তা তুলে নেওয়া হচ্ছে। এই পরিবর্তনের ফলে মেসেজ ও কলের গোপনীয়তা বজায় রাখা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মেটা জানিয়েছে, চ্যাট স্ক্যানিংয়ের মাধ্যমে ক্ষতিকারক গতিবিধি শনাক্ত করা সহজ হবে। যেসব ব্যবহারকারীর চ্যাট প্রভাবিত হবে, তাদের অ্যাপের মাধ্যমেই সতর্কবার্তা দেওয়া হবে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ চ্যাট বা ছবি ডাউনলোড করে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রেও একই পথে মেটা হাঁটবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *