সেন্ট্রাল পার্কে শিলাজিৎকে পুলিশের ‘আসাম্মান’, মঞ্চেই ক্ষোভ উগরে দিলেন গায়ক

সেন্ট্রাল পার্কে শিলাজিৎকে পুলিশের ‘অসম্মান’, মঞ্চেই ক্ষোভ উগরে দিলেন গায়ক

সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের হাতে চরম হেনস্থার শিকার হলেন জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদার। শুক্রবার রাতে বইমেলা প্রাঙ্গণে আয়োজিত একটি কনসার্টে গান গাওয়ার সময় এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। অভিযোগ, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই কর্তব্যরত পুলিশ কর্মীরা গায়ককে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য অত্যন্ত কুরুচিকর ও নোংরা ইঙ্গিত করেন।

পুলিশের এই আচরণে ক্ষুব্ধ শিলাজিৎ মঞ্চেই প্রতিবাদ জানান। তিনি বলেন, আয়োজকদের পক্ষ থেকে রাত ১১টা পর্যন্ত সময় দেওয়া হলেও তার আগেই পুলিশ তাকে জোরপূর্বক নামিয়ে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘ ৩২ বছরের সঙ্গীত জীবনে এমন অভিজ্ঞতায় ম্লান গায়ক সাফ জানান, শিল্পীদের এভাবে ব্যক্তিগতভাবে অপমান করা মেনে নেওয়া যায় না। উপস্থিত দর্শকদের সামনেই তিনি পুলিশের অপেশাদার মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন।

সাম্প্রতিক সময়ে বাংলায় শিল্পীদের ওপর এমন বারবার মানসিক চাপের ঘটনায় সঙ্গীত মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে কৃষ্ণনগরেও এক অনুষ্ঠানে পুলিশি বাধার মুখে পড়েছিলেন শিলাজিৎ। বারবার কেন শিল্পীদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তাঁর অনুরাগীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রশাসনের এই অতি-সক্রিয়তা এবং শিল্পীদের প্রতি সংবেদনশীলতার অভাব নিয়ে বর্তমানে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

View this post on Instagram

A post shared by Silajit Majumder (@silajit_music)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *