ইরানের বাধা পেরিয়ে গুজরাত বন্দরে ভিড়ল বিশালাকার ভারতীয় তেলবাহী জাহাজ জগ লড়কি
March 18, 20268:06 pm

যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটিয়ে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ৮০ হাজার মেট্রিক টন অশোধিত তেল নিয়ে গুজরাত বন্দরে পৌঁছেছে ভারতীয় জাহাজ ‘জগ লড়কি’। চলতি সপ্তাহে এটি ভারত আগত তৃতীয় জ্বালানিবাহী জাহাজ। এর আগে ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’ নামে আরও দুটি জাহাজ নিরাপদে দেশে ফিরেছে।
ইরানের কঠোর হুঁশিয়ারি ও উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের এই সাফল্যকে বড় কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ধারাবাহিক আলোচনার পর এই জট খুলেছে। এর ফলে দেশের বাজারে জ্বালানি তেলের ঘাটতি দ্রুত মিটে যাবে বলে আশা করা হচ্ছে।