যুদ্ধ থামাতে সব প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের লক্ষ্য এখন ইরানের সামরিক ধ্বংস

যুদ্ধ থামাতে সব প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের লক্ষ্য এখন ইরানের সামরিক ধ্বংস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে মধ্যস্থতার সমস্ত উদ্যোগ ব্যর্থ হয়েছে। বিভিন্ন দেশ শান্তি আলোচনার জন্য একাধিকবার হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সব প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ট্রাম্প কোনো কূটনৈতিক আলোচনায় আগ্রহী নন বলে জানা গেছে।

প্রেসিডেন্টের সমস্ত মনোযোগ এখন ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করার দিকেই নিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে তিনি মার্কিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে চলেছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। যুদ্ধের আবহ ক্রমেই উত্তপ্ত হচ্ছে, যেখানে শান্তি আলোচনার পরিবর্তে সামরিক পদক্ষেপকেই অগ্রাধিকার দিচ্ছেন মার্কিন প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *