হুগলিতে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় রদবদল, ১৮টি আসনের ১০টিতেই বাদ বর্তমান বিধায়করা

হুগলিতে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় রদবদল, ১৮টি আসনের ১০টিতেই বাদ বর্তমান বিধায়করা

আসন্ন নির্বাচনে হুগলি জেলায় প্রার্থী তালিকায় বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। জেলার ১৮টি বিধানসভা আসনের মধ্যে ১০টিতেই বর্তমান বিধায়কদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল মেটাতে এবং প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রুখতেই কালীঘাট থেকে এই ‘সাফসুতরো’ অভিযানের ডাক দেওয়া হয়েছে।

বিশেষ নজর কেড়েছে চুঁচুড়া ও উত্তরপাড়া কেন্দ্র। তিনবারের বিধায়ক অসিত মজুমদারের বদলে চুঁচুড়ায় প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। অন্যদিকে, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিকের পরিবর্তে টিকিট পেয়েছেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। এছাড়া সপ্তগ্রামে তপন দাশগুপ্তের জায়গায় বিদেশ বসু এবং বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারীর বদলে রঞ্জন ধারাকে প্রার্থী করে চমক দিয়েছে ঘাসফুল শিবির।

টিকিট না পেয়ে বিদায়ী বিধায়কদের অনেকের মধ্যেই তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অসিত মজুমদার রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন এবং মনোরঞ্জন ব্যাপারীও সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়েছেন অসন্তোষ। মূলত রচনা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্থানীয় বিধায়কদের দীর্ঘদিনের বিবাদ মেটাতেই দল এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *