বঙ্গবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা, আজই প্রকাশিত হচ্ছে ভোটের নির্ঘণ্ট

বঙ্গবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা, আজই প্রকাশিত হচ্ছে ভোটের নির্ঘণ্ট

২০২১ সালের আট দফার দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়ার স্মৃতি উসকে দিয়ে আজ রবিবার পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। গতবার ২৭ মার্চ প্রথম দফার ভোটগ্রহণ শুরু হলেও, এবার কত দফায় এবং কবে থেকে নির্বাচন শুরু হবে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে তুঙ্গে জল্পনা। বিশেষ করে, এবারের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করেই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

বিজেপিসহ বিরোধী দলগুলো এবার এক থেকে দুই দফার মধ্যে ভোট করানোর দাবি জানিয়েছে। দীর্ঘ সময় ধরে নির্বাচন চললে নিরাপত্তা বাহিনীর মধ্যে শারীরিক ও মানসিক শিথিলতা দেখা দেয় বলে তাদের মত। এছাড়া, কম দফায় ভোট হলে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের প্রভাব বিস্তার ঠেকানো সম্ভব বলেও বিরোধীরা মনে করছেন। তবে দুটি দফার মধ্যে পর্যাপ্ত সময়ের ব্যবধান রাখার প্রস্তাবও কমিশনের বিবেচনায় রয়েছে।

কমিশন সূত্রে খবর, বর্তমানে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অল্প দফায় ভোট গ্রহণে পরিকাঠামোগত কোনো সমস্যা নেই। সাধারণত বিজ্ঞপ্তি জারির ২৫ দিন পর ভোটগ্রহণ শুরু হয়। আজ বিকেলে কমিশনের ঘোষণার পরেই পরিষ্কার হবে ২৬-এর মহারণে বাংলার ভাগ্য নির্ধারণের চূড়ান্ত সময়সূচী। সাধারণ ভোটার থেকে রাজনৈতিক মহল, সকলের নজর এখন নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *