‘আইসিসির ঊর্ধ্বে কেউ নয়’, বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশ ও পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জয় শাহর

‘আইসিসির ঊর্ধ্বে কেউ নয়’, বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশ ও পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জয় শাহর

মুম্বইয়ে এক অনুষ্ঠানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ স্পষ্ট জানিয়েছেন যে, কোনো নির্দিষ্ট দেশ বা দল ক্রিকেট নিয়ামক সংস্থার চেয়ে বড় নয়। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বিদায় এবং নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের হুমকি এবং পাকিস্তানের ম্যাচ বয়কটের হুঁশিয়ারি নিয়ে তৈরি হওয়া জটিলতার প্রেক্ষিতেই তাঁর এই মন্তব্য। জয় শাহর মতে, কয়েকটি দলের অনিশ্চয়তায় টুর্নামেন্টের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়লেও আইসিসি নিজের অবস্থানে অনড় ছিল।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির উদ্দেশে এই কড়া বার্তার পাশাপাশি জয় শাহ বিশ্বকাপের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, এবারের বিশ্বকাপে দর্শক সংখ্যা ও ভিউয়ারশিপের সমস্ত রেকর্ড ভেঙে ৭২ লক্ষ দর্শক সমাগম হয়েছে। এছাড়া আমেরিকা, নেদারল্যান্ডস ও নেপালের মতো সহযোগী দেশগুলোর লড়াকু পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বিশ্বজয় শেষে ভারতীয় দলকেও বিশেষ পরামর্শ দিয়েছেন আইসিসি চেয়ারম্যান। অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরকে সাফল্যের ধারা বজায় রাখতে কঠোর পরিশ্রমের আহ্বান জানান তিনি। ২০২৮ অলিম্পিক সহ ভবিষ্যতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিয়ে তিনি বলেন, শীর্ষে থাকা কঠিন হলেও সেখান থেকে পতন দ্রুত ঘটে, তাই ধারাবাহিকতা বজায় রাখাই আসল লক্ষ্য হওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *