বিপদ উপেক্ষা করেই স্বদেশ প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া ছাড়ছেন ইরানের মহিলা ফুটবলাররা

বিপদ উপেক্ষা করেই স্বদেশ প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া ছাড়ছেন ইরানের মহিলা ফুটবলাররা

অস্ট্রেলিয়ার আশ্রয় ছেড়ে যুদ্ধবিধ্বস্ত ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির জাতীয় মহিলা ফুটবল দলের সদস্যরা। অজি স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, মানবিক কারণে সাতজন ফুটবলারকে ভিসা দেওয়া হলেও তাঁদের মধ্যে চারজন ইতিমধ্যেই স্বেচ্ছায় দেশে ফেরার পথ ধরেছেন। এই দলে রয়েছেন অধিনায়ক জাহরা ঘানবারি-সহ অন্য গুরুত্বপূর্ণ সদস্যরাও।

মহিলাদের এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ২৬ সদস্যের এই দলটি। সেখানে অবস্থানকালেই ইরানে রাজনৈতিক পটপরিবর্তন ও আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর তাঁরা জাতীয় সংগীত বয়কট করে বিতর্কে জড়ান। নিরাপত্তার অভাব বোধ করায় কয়েকজন সদস্য আশ্রয়ের আবেদন জানালে অস্ট্রেলিয়া প্রশাসন তাঁদের সবরকম বিকল্প ও সহযোগিতার প্রস্তাব দিয়েছিল।

তেহরান এই ঘটনায় অস্ট্রেলিয়া ও আমেরিকার হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে ফুটবলারদের দ্রুত ফেরার নির্দেশ দিয়েছিল। জাতীয় সংগীত বয়কট করার পর দেশে ফিরে এই ফুটবলাররা কোনো শাস্তির মুখে পড়বেন কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ফুটবলাররা নিজেদের সিদ্ধান্তেই ইরানে ফেরার কথা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *