কিউবা দখলের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

কিউবা দখলের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবা ‘দখল’ করার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, যেকোনো উপায়ে কিউবাকে মার্কিন নিয়ন্ত্রণে আনা হবে। বর্তমানে দেশটিতে চরম জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিপর্যয় চলছে। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার ফলে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ হয়ে যাওয়ায় কিউবার অর্থনীতি ও পাওয়ার গ্রিড ভেঙে পড়েছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে আমেরিকার দীর্ঘদিনের ‘কমিউনিস্ট হুমকি’ দমনের কৌশলী প্রতিফলন হিসেবে দেখছেন। ট্রাম্পের মতে, কিউবা এখন একটি অত্যন্ত দুর্বল রাষ্ট্র এবং সেখানে সরকার পরিবর্তন অপরিহার্য। ১৯৫৯ সালের বিপ্লব ও শীতল যুদ্ধের পর থেকে দুই দেশের সম্পর্ক বৈরী থাকলেও, ট্রাম্পের এই সাম্প্রতিক কঠোর অবস্থান কিউবার সার্বভৌমত্বকে নতুন করে সংকটের মুখে ঠেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *